বিদ্রোহী কবিতার শব্দার্থ

 গত পর্বে আমরা বিদ্রোহী কবিতা পড়েছি। আজ আমরা এর শব্দার্থগুলো জেনে নিব...




  1. নেহারী - দেখে;প্রত্যক্ষ করে।
  2. শির নেহারী-শিখর হিমাদ্রির;   - আমার শির বা মস্তক প্রত্যক্ষ করে হিমালয়ের শিখর বা শীর্ষচড়া পর্যন্ত মাথা নত করে আছে।
  3. মহাপ্রলয় - সৃষ্টির ধ্বংসকাল।এই প্রলয়কালে সৃষ্টির দেবতা ব্রক্ষারও আয়ুর অবসান ঘটে।
  4. নটরাজ  - মহাদেবের আর এক নাম।সৃষ্টির ধ্বংসকালে ধ্বংসের এই দেবতার ভয়ঙ্কর নৃত্যময় মূর্তি।
  5. কানুন - আইন।
  6. টর্পেডো - ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র।
  7. ভীম  - ভীষন;ভয়ানক ;পঞ্চ-পান্ডবের দ্বিতীয় পান্ডব,ইনি গদা নিয়ে যুদ্ধে পারঙ্গম।
  8. ধূর্জটি  - শিব বা মহাদেবের অন্য নাম।জটাধারী শিবের জট ধূ¤্ররুপী বলে তাকে ধূর্জটি বলা হয়।
  9. এলোকেশে - যার চুল বা এলানো।এখানে অকাল বৈশাখীর ঝাড়ের সঙ্গে এলানো চুলের তুলনা করা হয়েছে।
  10. আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাত্রীর  - আমি বিশ্ব বিধাতার বিদ্রোহী পুত্র।
  11. নিশাবসান  - রাতের শেষ বা অবসান।
  12. ইন্দ্রানী-সুতা  - ইন্দ্রের স্ত্রী ইন্দ্রানী বা শচী।তার পুত্রের নাম জয়ন্ত।
  13. বেদুঈন  - আরবদেশের একটা যাযাবর জাতি।
  14. চেঙ্গিস - চেঙ্গিস খান(১১৬২-১২২৭থ্রিষ্টাব্দ)।মোঙ্গল জাতির অন্যতম যোদ্ধা সামরিক নেতা।
  15. কুর্নিশ  - কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদন।
  16. ঈশান-বিষাণে ওস্কার  - ঈশান কোণ থেকে শিঙা থেকে ধ্বনিত ওস্কার বা ওকার বা ধ্বনি।
  17. ইস্রাফিলের শিঙ্গা  - পবিত্র কোরআনে উল্লেখিত বিশিষ্ট ফেরেশতার নাম ইস্রাফিলের । ইনি বৃষ্টি খাদ্য উৎপাদনে দায়িত্বপ্রাপ্ত।
  18. পিনাক-পাণির ডমরু ত্রিশূল - শিব বা মহাদেব পিণাক নামক ধনু ধারণ করেন বলে তার নাম পিণাক পাণি।তার অন্য হাতে থাকে ডমরু নামক ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র ত্রিশাল।
  19. আতি চক্র মহাশঙ্খ   - বিষ্ণু বা সুদর্শন চার হাত বিশিষ্ট। তার এক একটি হাতে থাকে শঙ্খ,চক্র,গাদা পদ্মা।এখানে বিষ্ণুর হাতের চক্র শঙ্খকে বোঝানো হয়েছে।
  20. প্রণব-নাদ  - ওঙ্কার ধ্বনি।
  21. দুর্বাসা  Ñ ভারতীয় পুরাণের কোপন-স্বভাব বিশিষ্ট মুনি।মহর্ষি অত্রির ঔরষে তাঁর স্ত্রী অনসূয়ার গর্ভে দুর্বাসার জন্ম।এর কোপানলে পড়ে অনেকেই দদ্ধ হন।
  22. বিশ্বমাত্রিক Ñ বিশিষ্ট ব্রক্ষর্ষি।ক্ষত্রিয়কুলে জন্মগ্রহন করেও কঠোর তপস্যার ফলে তিনি ব্রাক্ষণত্ব লাভ করেন।
  23. হুতাশী Ñ  হা-হুতাশ করে যে।
  24. নিদাঘ  Ñ গ্রীষ্ম।
  25. মরু-নির্ঝর Ñ মরুভমির ঝরনা।
  26. অর্ফিয়াস Ñ গ্রিক পুরাণের গানের দেবতা এ্যাপোলো মিউজ ক্যাল্লোপির পুত্র অর্ফিয়াস ছিলেন মহান কবি শিল্পী।তবে মতান্তরে ইনি থ্রেসের রাজা ইগ্রাসের সন্তান।ইনি যন্ত্রসংগীতে পারদর্শী ছিলেন।
  27. তান Ñ সুরের বিস্তার।
  28. পাশরি Ñ ভুলে যাই;বিস্মৃত হওয়া।
  29. হাবিয়া দোজখ Ñ সাতটি দোজখের একটি দোজখ।
  30. পরশুরাম   Ñ বিষ্ণুর ষষ্ঠ অবতার।জমদগ্নি রেণুকার পঞ্চম পুত্র।অস্ত্র হিসেবে পরশু বা কুঠার ধারন করায় তাঁর নাম হয় পরশুরাম।ইনি পিতার আদেশে কুঠার দিয়ে মাতৃহত্যা করেন।আবার সাধনাবলে মাকে বাঁচিয়ে তোলেন।
  31. পরশুরামের কঠোর...বিশ্ব  Ñ পরশুরাম একুশ বার ক্ষত্রিয়দের নিধন করেন।শ্রী কৃষ্ণের বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা।
  32. হল  Ñ লাঙ্গল;বলরামের অস্ত্র।
  33. বলরাম Ñ শ্রী কৃষ্ণের বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা।
  34. কৃপাণ Ñ তলোয়ার বা তরবারি সদৃশ অস্ত্রবিশেষ।
  35. ভীম রণ-ভূমে রণিবে না  Ñ ভয়ানক রণক্ষেত্রে অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে না।


Comments